নির্দেশনাবলী

প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ নির্দেশনাবলী ও নিয়মাবলী

উপস্থিতি ও এন্ট্রি #১

সকাল ৭:০০ টার মধ্যে রিপোর্টিং

প্রতিযোগিতার দিন সকাল ৭:০০ টার মধ্যে প্রতিযোগী এবং সাথে আসা অভিভাবক বা শিক্ষককে অবশ্যই ভেন্যুতে উপস্থিত হতে হবে। ভেন্যুতে প্রবেশের পর সরাসরি 'রিসেপশন বা হেল্পডেস্কে' গিয়ে প্রতিযোগীর 'রেজিস্ট্রেশন কোড' প্রদান করে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

টোকেন সিস্টেম #২

টোকেন বেল্ট সংগ্রহ ও ব্যবহার

রেজিস্ট্রেশন কোড মেলানোর পর রিসেপশন থেকে দুটি আলাদা টোকেন বেল্ট দেওয়া হবে। প্রতিযোগীর বেল্টে মোট ৫টি টোকেন (সকালের নাস্তা, প্রতিযোগিতা, লাঞ্চ, পুরস্কার ও বিকালের নাস্তা) এবং শিক্ষকের/অভিভাবকের বেল্টে ৩টি টোকেন (সকালের নাস্তা, লাঞ্চ ও বিকালের নাস্তা) থাকবে। প্রতিটি ধাপে নির্দিষ্ট টোকেন জমা দেওয়া বাধ্যতামূলক।

খাবার ও আপ্যায়ন #৩

নাস্তা ও দুপুরের খাবার গ্রহণ

ভেন্যুতে প্রবেশের পর প্রথমেই নির্দিষ্ট টোকেন জমা দিয়ে সকালের নাস্তা গ্রহণ করতে হবে। এরপর ফ্রেশ হয়ে প্রতিযোগিতার প্রস্তুতি নিতে হবে। একইভাবে দুপুর ও বিকালে নিজ নিজ টোকেন জমা দিয়ে খাবার সংগ্রহ করতে হবে। খাবার শেষে উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে ফেলে ভেন্যুর পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

মূল প্রতিযোগিতা #৪

পরীক্ষায় অংশগ্রহণ পদ্ধতি

নির্দিষ্ট সময়ে প্রতিযোগীদের ডাক পড়লে, তারা তাদের বেল্ট থেকে 'প্রতিযোগিতা' লেখা টোকেনটি জমা দিয়ে পরীক্ষার স্থানে বা মঞ্চে প্রবেশ করবেন। প্রতিযোগিতার সার্বিক বিষয়ে সম্মানিত বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার গ্রহণ #৫

বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা

লাঞ্চের পর নির্ধারিত সময়ে প্রতিযোগীরা তাদের বেল্টে থাকা 'পুরস্কার' টোকেনটি জমা দিয়ে নিজেদের পুরস্কার বা সম্মাননা সংগ্রহ করবেন। উল্লেখ্য, সাথে আসা শিক্ষক বা অভিভাবকদের জন্য পুরস্কার গ্রহণের কোনো টোকেন বা পারমিশন থাকবে না।

ড্রেসকোড ও শৃঙ্খলা #৬

পোশাক ও ভেন্যুর পরিবেশ

প্রতিযোগীদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্নতি লেবাসে (পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায়) উপস্থিত থাকতে হবে। ভেন্যুর ভেতরে কোনো প্রকার হৈচৈ করা যাবে না এবং সর্বদা নীরবতা ও পবিত্রতা বজায় রাখতে হবে।

ফলাফল (রেজাল্ট) #৭

ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রতিযোগিতা শেষ হওয়ার ঠিক আধা ঘণ্টার (৩০ মিনিট) মধ্যে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে (https://hqc2026.com ) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রতিযোগী বা অভিভাবকগণ ওয়েবসাইট থেকেই সরাসরি রেজাল্ট দেখতে পারবেন।

যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য যোগাযোগ করুন

ভেন্যু বা প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ পেইজ প্রতিযোগী সার্চ করুন